অর্ধবার্ষিক পরীক্ষা ২০১৪ এর ফলাফলে কোন অভিযোগ থাকলে
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রধান শিক্ষকের কার্যালয়
ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়
বিশেষ বিজ্ঞপ্তি
তারিখ: ১২/০৭/২০১৪ খ্রি:
এতদ্বারা অত্র বিদ্যালয়ের সকল ছাত্র / অভিভাবককে জানানো যাচ্ছে যে, অর্ধ-বার্ষিক / প্রাক নির্বাচনী ২০১৪ পরীক্ষার ফলাফলে কোন অভিযোগ থাকলে, বিদ্যালয়ের নির্ধারিত ফরমে ফলাফল প্রকাশের ৭ (সাত) দিনের মধ্যে বিদ্যালয়ে রক্ষিত নির্ধারিত বাক্সে জমা দিতে হবে। নির্ধারিত ফরম বিদ্যালয়ের অফিস কিংবা বিদ্যালয়ের ওয়েব সাইট www.tgbhs.edu.bd এ পাওয়া যাবে। নির্ধারিত সময়ের মধ্যে অভিযোগ জানাতে ব্যর্থ হলে সে অভিযোগ গ্রহনযোগ্য হবে না।
(মো: আখতারুজ্জামান)
প্রধান শিক্ষক
ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়
৬ষ্ঠ শ্রেণির বাংলা ২য় পত্র পরীক্ষা
বিজ্ঞপ্তি-৩৬/২০১৪
তারিখ : ১৮/০৬/২০১৪
এতদ্বারা ৬ষ্ঠ শ্রেণির সকল ছাত্রকে জানানো যাচ্ছে যে, তাদের গত ১২/০৬/২০১৪ তারিখের স্থগিতকৃত বাংলা ২য় পত্র পরীক্ষা আগামী ২৩/০৬/২০১৪ তারিখ শারীরিক শিক্ষা বিষয়ের সাথে অনুষ্ঠিত হবে।
প্রধান শিক্ষক
ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়
বিজ্ঞপ্তি ৩৫/২০১৪
বিজ্ঞপ্তি -৩৫/২০১৪
তারিখ: ১৫/০৬/২০১৪
এতদ্বারা অত্র বিদ্যালয়ের ৬ষ্ঠ-১০ম শ্রেণির সকল ছাত্রকে জানানো যাচ্ছে যে, ২০১৪-২০১৫ অর্থবছরের জন্য অত্র বিদ্যালয়ের মেধাবী ছাত্রদের নিকট থেকে বিনাবেতনে অধ্যয়নের জন্য আবেদন এবং দরিদ্র তহবিল থেকে সাহায্য প্রাপ্তির জন্য আবোদন বিদ্যালয় কর্তৃক নির্ধারিত আবেদন ফরমে শ্রেণি শিক্ষকগণের নিকট থেকে আগামী ২৫/০৬/২০১৪ তারিখ পর্যন্ত পাওয়া যাবে। আবেদন করার শেষ তারিখ ২৬/০৬/২০১৪। আগ্রহী ছাত্রদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করার জন্য বলা হলো।
প্রধান শিক্ষক
ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়
এসএসসি ২০১৪ এর সকল ছাত্র,জেএসসি২০১৩ এর জিপিএ ৫ প্রাপ্ত ছাত্র এবং পিএসসি২০১৩ এর জিপিএ ৫ প্রাপ্ত কৃতি ছাত্রদের সম্বর্ধনা
এসএসসি ২০১৪ এর সকল ছাত্র,জেএসসি২০১৩ এর জিপিএ ৫ প্রাপ্ত ছাত্র এবং পিএসসি২০১৩ এর জিপিএ ৫ প্রাপ্ত ছাত্রদের সম্বর্ধনা ০৪-০৬-১৪খ্রি, বিকাল ৪:০০ টায় বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। ছাত্রের অনুপস্থিতিতে তাদের অভিভাবকগণ সম্বর্ধনা গ্রহণ করতে পারবেন। উক্ত অনুষ্ঠানে সম্বর্ধনা সংশ্লিষ্ট ছাত্র, অভিভাবক এবং বিদ্যালয়ের সকল ছাত্রকে উপস্থিত থাকতে আহ্বান করা যাচ্ছে।
প্রধান শিক্ষক
বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে১৩মে এবং গ্রীস্মকালীন অবকাশ উপলক্ষে ১৪মে থেকে ২জুন বিদ্যালয় বন্ধ থাকবে।
বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে১৩মে এবং গ্রীস্মকালীন অবকাশ উপলক্ষে ১৪মে থেকে ২জুন বিদ্যালয় বন্ধ থাকবে। আগামী ৩ জুন থেকে বিদ্যালয় যথারীতি চলবে।



